বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
এএফসির তারকা পারফর্মারের তালিকায় মোরসালিন

এএফসির তারকা পারফর্মারের তালিকায় মোরসালিন

শেখ মোরসালিন।
শেখ মোরসালিন।

স্পোর্টস ডেস্ক-

প্রশংসার পর প্রশংসায় ভাসছেন শেখ মোরসালিন। বাংলাদেশের কোচ, সতীর্থ ও ভক্তরা কেবলই তার সুনাম করে যাচ্ছেন। বসুন্ধরা কিংসের ১৮ বছর বয়সী স্ট্রাইকার এবার বিশ্বেরও নজর কাড়লেন। এএফসির ওয়েবসাইটে তারকা পারফর্মারদের তালিকায় মোরসালিনের নাম উঠেছে, যেখানে আছেন কোরিয়ার সন হিউং মিন, আমিরাতের আলি মাবখৌত, ইরানের মেহদী তারেমির মতো তারকারা।

লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায় মোরসালিনের গোলে হার এড়ায় বাংলাদেশ। বিশ্বকাপ ও এএফসি বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ওই গোলে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিনিয়ে আনে তারা।

গত এপ্রিলে সবাইকে অবাক করে জাতীয় দলে ডাক পান মোরসালিন। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। দুটি গোল ও একটি অ্যাসিস্ট ছিল তার। সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে তার গোল চারটি।

এই প্রতিভাবান তরুণ তার ১৮তম জন্মদিনে এএফসির বিশেষ তালিকায় জায়গা পেয়ে গেলেন। মোরসালিনকে নিয়ে তারা লিখেছে, ‘বাংলাদেশ তাদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের কাছে ১-০ গোলে পিছিয়ে ছিল, তখন ১৭ বছর বয়সী শেখ মোরসালিন তার ডানপায়ের শটে মোস্তফা মাতারকে পরাস্ত করে বিশ্বের সামনে নিজেকে তুলে ধরেন এবং ঢাকায় স্বাগতিকদের গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন।’

সেখানে আরও লেখা হয়েছে, ‘বসুন্ধরা কিংসের তরুণ তারকা এই বছরের শুরুতে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হন। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে দুটি গোল ও একটি অ্যাসিস্টে তার দেশকে সেমিফাইনালে তোলেন। এই বৈচিত্রময় অ্যাটাকার অবশ্যই এমন একজন, যার প্রতি অবশ্যই বছরের পর বছর নজর রাখা যায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com