বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

শ্রীলঙ্কার সংসদ সদস্য হিসেবে পাঁচ দশক পূরণ করায় দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ মে) টেলিফোনে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান ও তার সুস্বাস্থ্য কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে শুভেচ্ছা বিনিময়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ দিন সকালে কলোম্বোয় মাহিন্দা রাজাপক্ষের বাড়িতে গিয়ে ফুল দিয়ে আসেন সেখানে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ।

রিয়াজ হামিদুল্লাহ জানান বলেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেয়া শুভেচ্ছা স্মারক পৌঁছে দেয়া হয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাহিন্দা রাজাপক্ষকে জানানো হয়, তিনি শুধু শ্রীলঙ্কারই নয়, দক্ষিণ এশিয়ার এক অনন্য নেতা। বিশেষ করে শ্রীলঙ্কার জনগণের জন্য মাহিন্দা রাজাপক্ষের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com