মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
মামার কাছে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্বা সপ্তম শ্রেনীর ছাত্রী

মামার কাছে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্বা সপ্তম শ্রেনীর ছাত্রী

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মিরপুরে সপ্তম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষন করেছে তারই আপন মামা। কয়েক দফা ধর্ষনের ফলে ওই ছাত্রী অন্তসত্বা হয়ে পরে। এমনি অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। ভুক্তভোগী ওই ছাত্রী সম্পর্কে গ্রেফতারকৃতের ভাগ্নি।

গ্রেফতারকৃতের নাম মো. বাবুল (৪৮)। শনিবার দুপুরে কল্যাণপুরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার ( ২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মিরপুরে প্রেমিকের সঙ্গে দেখা করানোর নাম করে বাসায় ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নি।

ওসি মহসীন বলেন, গ্রেফতারকৃত বাবুল একজন কবিরাজ। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। বাবুলের বাসার সামনেই তাদের বাসা। ওই ছাত্রীর মা দেশের বাইরে থাকেন। আর বাবা মুরগি ব্যবসা করেন।

গ্রেফতারকৃত বাবুল ওই স্কুলছাত্রীকে তার প্রেমিকের সঙ্গে দেখা করিয়ে দিবে বলে বাসায় ডাকে। এরপর কয়েক দফায় ধর্ষণ করে। এতে এক পর্যায়ে অন্তসত্ত্বা হয়ে পরে সে স্কুলছাত্রী। পরে তার বাবা মামলা করলে বাবুলকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার বাবুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com