বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুন্দরবনে র‌্যাবের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন রোববার

সুন্দরবনে র‌্যাবের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন রোববার

র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এ প্লান্ট রোববার (২৬ নভেম্বর) উদ্বোধন করবেন।
র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এ প্লান্ট রোববার (২৬ নভেম্বর) উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক-      

দস্যুমুক্তের পর এবার সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষায় সুপেয় পানির ব্যবস্থা করতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এ প্লান্ট রোববার (২৬ নভেম্বর) উদ্বোধন করবেন।

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে দুবলার চর ও এর আশপাশের এলাকার মৎসজীবীসহ অন্যান্য পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যবসায়ী, পুণ্যার্থী, পর্যটক ও সাধারণ মানুষের বিশুদ্ধ এবং সুপেয় পানির সংকট দূর করা সম্ভব হবে। উন্নত মানের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে প্রতিদিন গড়ে ২৪ হাজার লিটার পানি পরিশোধন করা যাবে। পানি সংগ্রহের স্থান থেকে ১৫টি ডিস্ট্রিবিউশন পয়েন্টের মাধ্যমে প্রায় লক্ষাধিক মানুষ বিশুদ্ধ ও সুপেয় পানির সুবিধা ভোগ করবেন।

তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও নভেম্বর মাসে দুবলারচর কেন্দ্রিক হিন্দু ধর্মীয়দের রাশ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ রাশ মেলায় আগত পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে ২৬ নভেম্বর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করবেন র‌্যাব মহাপরিচালক।

র‌্যাব জানায়, র‌্যাব ফোর্সের লোমহর্ষক অভিযানে সুন্দরবন সম্পূর্ণরূপে দস্যুমুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার ঐতিহাসিক ঘোষণা দেন।

আত্মসমর্পণ করা জলদস্যুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রত্যেককে নগদ এক লাখ টাকা, র‌্যাবের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি করে মোবাইল দেওয়া হয়। পরবর্তীতে দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণার তৃতীয় বর্ষপূর্তিতে আত্মসমর্পণকারীদের মাঝে ১০২টি ঘর, ৯০টি মালামালসহ মুদি দোকান, ২২৮টি গবাদি পশু, ১২টি মাছ ধরার নৌকা ও জাল, আটটি ইঞ্জিন চালিত নৌকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com