বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জনগণ ভোট দিলেই নির্বাচন অংশগ্রহণমূলক মনে করবো: ইসি আনিছুর

জনগণ ভোট দিলেই নির্বাচন অংশগ্রহণমূলক মনে করবো: ইসি আনিছুর

মৌলভীবাজারে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান
মৌলভীবাজারে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান

স্টাফ রিপোর্টার-

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, জনগণ যদি ভোট দেয়, সেটাকেই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন মনে করবো। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরও বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করার সময় ও সুযোগ রয়েছে। আজকের এ বৈঠকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা দরকার তা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচনের সময়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন রয়েছে। ওরা যাতে মিথ্যা ও অপপ্রচারমূলক কোনও তথ্য প্রচার না করে, এর জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো। অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। কাজেই নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্কগুলো যেন স্বাভাবিক থাকে, এর জন্য সরকারের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এছাড়াও মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার উপজেলা নির্বাহী অফিসাররা, জেলা নির্বাচন অফিসার, সব উপজেলায় পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), বিজিবি, র‌্যাব-৯ শ্রীমঙ্গল, আনসার-ভিডিপি প্রতিনিধি এবং উপজেলা নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি হিসাবে এ সভা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com