বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় গ্রেফতার ৪

পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় গ্রেফতার ৪

পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আইনপ্রয়োগকারী সংস্থাটি জানিয়েছে, নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের।

গ্রেফতারকৃতরা হলেন, শাহ্ আলম গোলাপ (৪৫), শামছুল ইসলাম (৪৬), মোহাম্মদ রাহাতুল ইসলাম (৫৫) ও জিন্নাতুল ইসলাম মজুমদার (৪৪)। তাদের মধ্যে রাহাতুল পুরান ঢাকার লালবাগ থানার ২৪ ওয়ার্ডের বিএনপির দফতর সম্পাদক।

বৃহস্পতিবার ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবারে (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস) আমিনুল ইসলাম।

তিনি জানান, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তারা এসব মামলার পলাতক আসামি ছিলেন।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর ডেমরা, কোতয়ালী, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com