শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নাশকতা ও সহিংসতার ঘটনায় আরও ৪৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নাশকতা ও সহিংসতার ঘটনায় আরও ৪৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার-

দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় আরও ৪৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ২৬ দিনে ৬৫৯ জনকে গ্রেফতার করলো র‌্যাব।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, আজ রাজধানীর ফকিরাপুলে একটি বাড়িতে অভিযান চালিয়ে উচ্চমাত্রার বিস্ফোরক ও মাদকসহ মুগদা থানার ৭২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. বাবুল মিয়াসহ দুজন এবং চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতাকারী রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাকিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪৮টি ও সারাদেশে ৪৩২টি টহল দল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। এছাড়া দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com