বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোট যুদ্ধে নামছে তৃণমূল বিএনপি

ভোট যুদ্ধে নামছে তৃণমূল বিএনপি

 স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে নামছে তৃণমূল বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাই প্রতিদিনই নেতাকর্মীরা ভিড় করছেন। নতুন নিবন্ধন পাওয়া দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের জনগণ যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচনে অংশ নিতে চায় তারই প্রতিফলন ঘটেছে। আজ তৃণমূল বিএনপির কার্যালয় সাধারণ মানুষের ঢল নেমেছে।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর পল্টনে মেহরাব প্লাজায় তৃনমূল বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শমসের মবিন। তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারির যে নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নিচ্ছে, আমি বিশ্বাস করছি সেই নির্বাচনে জনগণ সঠিক রায় দেবে। গণতন্ত্রের পক্ষে রায় দেবে। সুশাসন ও সুষ্ঠু রাজনীতির পক্ষে ভোট দেবে।

সহিংসতার বিরুদ্ধে জনগণ রায় দেবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই, জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে এবং সেই ভোটের সঠিক গণনা হয়।

শমসের মবিন বলেন, পরিবর্তন বা বিবর্তন তো রাতারাতি হয় না। তৃণমূল বিএনপির ওপর জনগণের এই সাড়া পরিবর্তনের একটি প্রক্রিয়া। প্রক্রিয়ার মাধ্যমে আমরা তৃণমূল বিএনপিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের চেষ্টা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম থেকে যারা রাজনীতি বিমুখ হয়ে গেছেন, আস্থা হারিয়ে ফেলছেন তারা যেন তৃণমূল বিএনপির ওপর নির্ভর করে রাজধানীতে আবার আস্থা ফিরে পায়।

মনোনয়ন বিতরণের বিষয়ে সমশের মবিন চৌধুরী বলেন, ‘তৃণমূল বিএনপির মনোনয়ন বিতরণ ও জমাদানের যে তিন দিনের কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম তা আগামীকালও অব্যাহত থাকবে। কারণ, বাংলাদেশের জনগণ থেকে আমরা অসাধারণ সাড়া পেয়েছি। আমরা নির্বাচন কমিশনে ঘোষিত তফসিলের সময়সীমা মাথায় রেখে এগুচ্ছি। আমরা কালকের মধ্যে পক্রিয়া শেষ করে ফেলব। তারপর আমরা যাচাই-বাছাই করব। পরে আমরা আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করব।

প্রার্থীর যোগ্যাতা কীভাবে নির্ধারণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ একটা আসনের জন্য একাধিক প্রার্থী যোগ্য হতে পারেন। তারপরও আমরা বস্তুনিষ্টভাবে প্রার্থীদের যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করব। আমরা বিশ্বাস করি, আমরা যাকে নমিনেশন দেব তাঁর পক্ষে সব প্রার্থী কাজ করবেন। তাহলেই তাঁরা দলের পক্ষে কাজ করতে পারবেন।

জোটের সঙ্গে আসন বিন্নাস নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সমশের মবিন বলেন, কোনো জোটের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়নি। তবে তারা যেহেতু জোটে আসছে অবশ্যই আমরা তাদেরকে সেভাবে মূল্যায়ন করব। আমরা সেখানে তাদের যোগ্যতা ও নির্বাচনে জয় হওয়ার দক্ষতার পরীক্ষা-নিরীক্ষা করব। এখন আমাদের সবার জন্য সময় একটা বিরাট প্রতিদন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। আমরা নির্বাচন কমিশনের সব সময়কে মাথায় রেখেই কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com