বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে এনআইডি বা পাসপোর্ট

সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে এনআইডি বা পাসপোর্ট

স্টাফ রিপোর্টার-

সুপ্রিম কোর্টে জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাথে রাখতে হবে।

সোমবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

এতে বলা হয়, ‍‍`নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা হলো। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।‍‍`

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমে বলেন, ঢাকা মহানগর আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশও ছিল। তাই সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতির নির্দেশনায় এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com