বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেসির ৬টি বিশ্বকাপ জার্সি নিলামে উঠছে

মেসির ৬টি বিশ্বকাপ জার্সি নিলামে উঠছে

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক-

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জার্সি নিলামে উঠছে। আসরটিতে মেসির পরিহিত ৬টি জার্সিন সবগুলোই নিলামে তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলামঘর সোথেবি নিলামের কাজটি করবে।

ফ্রান্সকে হারিয়ে মেসির নেতৃত্বে তৃতীয় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মেসির ফাইনালে পরা জার্সিটিও নিলামে থাকছে।

সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, মেসির জার্সিগুলো থেকে ৮০ লাখ পাউন্ডের বেশি আয় করা যাবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে এখন পর্যন্ত কোনো ফুটবলারের পরা জার্সি সর্বোচ্চ নিলামে বিক্রি হয়েছে আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনার। তার বিখ্যাত হ্যান্ড অব গড জার্সিটি ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়।

এ নিয়ে সোথেবি জানিয়েছে, ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর নিলাম চলাকালে তাদের সদর দফতর নিউ ইয়র্কে মেসির জার্সিগুলো বিনামূল্যে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে। এছাড়া নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ ইউনিসকাস প্রকল্পে দান করা হবে। প্রকল্পটি আবার লিও মেসি ফাউন্ডেশনের সহযোগিতায় বার্সেলোনায় একটি শিশু হাসপাতাল পরিচালনা করছে। যারা মূলত বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com