শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডেমরায় ককটেল বানানোর সময় আটক ২

ডেমরায় ককটেল বানানোর সময় আটক ২

আটককৃত মোহাম্মদ জাকির শিকারি ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া।
আটককৃত মোহাম্মদ জাকির শিকারি ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ডেমরা এলাকা থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। নাশকতার উদ্দেশে তারা এসব ককটেল তৈরি করছিল বলে দাবি র‌্যাবের। এ সময় ঘটনাস্থল থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাঁশেরপুল এলাকার খাঁননগরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো, মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।

র‌্যাব-৩ জানায়, ঘটনাস্থলে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম রয়েছে। বাড়িটি থেকে এখন পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন বলেন, নাশকতা করার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com