বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সারাদেশে নাশকতা ও সহিংসতার মামলায় গ্রেফতার ৪০,মোট ৫৬২

সারাদেশে নাশকতা ও সহিংসতার মামলায় গ্রেফতার ৪০,মোট ৫৬২

রাজধানীসহ সারাদেশে নাশকতা ও সহিংসতার ঘটনায় করা মামলায় আরও ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীসহ সারাদেশে নাশকতা ও সহিংসতার ঘটনায় করা মামলায় আরও ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্টাফ রিপোর্টার-

রাজধানীসহ সারাদেশে নাশকতা ও সহিংসতার ঘটনায় করা মামলায় আরও ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৫৬২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার র‌্যাব ফোর্সেস কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অন্যতম মূলহোতা ও ৮টি মামলার পলাতক আসামি আদাবর থানার যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব শেখসহ ৫ জন, রাজধানীর মতিঝিল এলাকা থেকে নাশকতার প্রস্তুতিকালে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহম্মেদ সজীবসহ ২ জন, চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার গাড়ি ভাঙচুর ও নাশকতা মামলার অন্যতম প্রধান আসামি কর্ণফুলী যুবদলের যুগ্ম-আহ্বায়ক শওকতকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪৫টি টহল ও সারাদেশে র‌্যাবের চার শতাধিক টহল টিম মোতায়েন রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।

তিনি জানান, অবরোধে গণপরিবহনের নিরাপত্তা দিতে দূরপাল্লার বাসগুলোকে চাহিদার পরিপ্রেক্ষিতে র‌্যাবের এসকর্ট দেওয়ার মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com