বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৬ষ্ঠ দফায় ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপি’র

৬ষ্ঠ দফায় ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপি’র

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

স্টাফ রিপোর্টার- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আরও দুদিন অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী নয়, সরকারের লক্ষ্য রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা। নির্বাচনের নামে ইয়ার্কি করছে আওয়ামী ডমিষ্টিক নির্বাচন কমিশন।

সরকার নির্বাচনের আগে মাঠ ফাঁকা করতে পুরনো মামলায় বিএনপির নেতাদের সাজা দেয়ার হিড়িক শুরু করেছে। আজ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জন নেতাকে পুরনো মামলায় সাজা দেয়া হয়েছে। এছাড়া পর পর কয়েক বারের বেশ কয়েকজন সাবেক এমপি বিএনপির নেতাদের কারাগারে ডিভিশন দেয়া হচ্ছে না বলে, অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ক্ষমতা ধরে রাখার অংশ হিসেবে সাজা দেয়ার পথ বেছে নিয়েছে। সরকারের কাছ থেকে নির্দেশনা যাচ্ছে, তার প্রতিফলন হিসেবে আদালত মিথ্যা ঠুনকো মামলায় বিএনপির নেতা কর্মীদের সাজা দিচ্ছে। ভয়ংকর শৃংখলে আটকা পড়েছে গণতন্ত্রকামী মানুষ।

রিজভী জানান, গত ২৪ ঘন্টায় ১৭ টি মামলায় সারাদেশে ৪৮০জন বিএনপি নেতাকর্মী কে গ্রেফতার করা হয়েছে।

এসময় জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের আপিল খারিজ করে দেয়ায়, তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী।

এদিকে টানা ৪৮ ঘন্টা হরতাল শেষে আবারও ৪৮ ঘন্টার অবরোধের সম্মুখীন হচ্ছে সাধারন মানুষ।

বিএনপির ডাকা হরতাল অবরোধ কর্মসূচীতে দুরপাল্লার গণপরিবহন না চললেও স্বল্প দুরত্বের বাস নিয়মিত চলাচল করছে রাজধানীসহ সারাদেশে। সরকারী বেসরকারী অফিস আদালত রুটিন মাফিক চলছে।

তবে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শহরের পরিস্থিতি স্বাভাবিক ভাবেই চলে। হরতালের দ্বিতীয় দিনের সকালে তেমন কোন ঘটনা না ঘটলেও বেলা ২:৩৫ মিনিটে মিরপুর ১০ নাম্বার গোলচক্করে একটি বিআরটিসির দ্বিতল বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায় দূর্বৃত্বরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রঙ্গনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এছাড়া মতিঝিলে দাড়িয়ে থাকা বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com