শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের

মো. মোতাহার হোসেন
মো. মোতাহার হোসেন

স্টাফ রিপোর্টার-

রাঙ্গামাটিতে ফেসবুক লাইভে এসে নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. মোতাহার হোসেন নামে এক পুলিশ সদস্য। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ক্যাম্পটির ইনচার্জ এস আই কুতুব উদ্দিন। মো. মোতাহার হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত. শীষ মোহাম্মদ এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের বুকে রাইফেল ঠেকিয়ে নিজেই গুলি করেন তিনি। এ সময় তিনি রুমের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে পুলিশ সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকর্মীরা জানিয়েছেন, ১৯ মিনিটি ৩৫ সেকেন্ড লাইভে মোতাহার বলছিলেন আমার লাইফে প্রচুর ডিপ্রেশন রয়েছে। তাই বেঁচে থাকার মত আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এমন ডিপ্রেশনে কেউ বেঁচে থাকতে পারে না। বহুত বড় সমস্যায় আছি,বাইচা থাকার মত অবস্থা আমার নাই। সকলে আমাকে ক্ষমা করে দিবেন। এরপর বুকের ডান পাশে বন্দুক ঠেকিয়ে গুলি করেন এ পুলিশ সদস্য।

কাউখালী থানার ওসি পারভেজ আলী বলেন, মোতাহারকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com