বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

সড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

স্টাফ রিপোর্টার-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রোববার (১৯ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার ডাকা হরতালে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের পদত্যাগের একদফা দাবি ও তফসিল প্রত্যাখ্যান করে হরতালের ডাক দেয় বিএনপি-জামায়াত।

জানা গেছে, হরতালকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতিতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইতোমধ্যে সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিটকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হরতালে পুলিশের পাশাপাশি মাঠে থাকছে র‌্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার সদস্যরা।

জনগণের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের প্রায় ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছে বলেও জানা গেছে। রাজধানীর ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে সেসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হরতালে টহল অভিযানের পাশাপাশি ছদ্মবেশে রাজপথে অবস্থান করবেন র‌্যাব সদস্যরা।

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) অপারেশন্স মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা মাঠে কাজ করছি, পুলিশের তৎপরতা আরও বাড়বে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, যারা পরিবহণ সেক্টরে আছেন, তাদের বলা হয়েছে যতটা সম্ভব নিজস্ব লোক যেন গাড়িতে রাখেন। গাড়ির ভেতর ছবি তোলা থেকে শুরু করে যা যা করা দরকার, আমরা করব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, জনগণের জানমাল নিরাপত্তায় যত রকম ব্যবস্থা আছে আমরা নিশ্চিত করব। বাস, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যাত্রীবেশে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নেব। এর আগেও ছদ্মবেশে অবস্থান নিয়েছি।

তিনি আরও বলেন, ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান, সাদা পোশাকে ও যাত্রীবেশে গণপরিবহণে অবস্থানের কার্যক্রম চলমান থাকবে। হামলা হতে পারে এমন স্থান শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com