শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মিরপুরে লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে ৩ জন গ্রেফতার

মিরপুরে লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মিরপুর এলাকায় লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. মোবারক(১৮), শাহিনুর ইসলাম শাকিল(২১), তাহেরুল ইসলাম হৃদয়(২১)।

শনিবার দিবাগত রাত একটার দিকে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মিরপুর থানার ৬০ ফিট সড়কে রাত সোয়া ১টার দিকে একটি লেগুনায় আগুন দেয় দূর্বৃত্তরা। লেগুনাটি রাস্তায় পার্কিং করে রাখা ছিলো। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ করে থানা পুলিশ। আগুনে গাড়ীর ইঞ্জিনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার করেছে।

ওসি মহসীন আরও বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com