বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারত থেকে অবৈধ পথে আসা ১৪০ বস্তা চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ

ভারত থেকে অবৈধ পথে আসা ১৪০ বস্তা চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার-

অবৈধ পথে ভারত থেকে আসা ১৪০ বস্তা চিনি আটক করেছে হাইওয়ে পুলিশ। সুনামগঞ্জের ছাতক হাইওয়ে থানা পুলিশ এসব চিনি আটক করে।

রবিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (এইচআর এন্ড মিডিয়া)  মো: শামসুল ইসলাম।

তিনি জানান,  রবিবার সকাল ৬ টায় ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ বটেরখাল এলাকায় সুনামগঞ্জ – সিলেট আঞ্চলিক মহাসড়কে বিএনপির ডাকা হরতালে নিরাপত্তা ডিউটি পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক আটক করা হয়। যার রেজিঃ নম্বর-ঢাকা মেট্রো ট-১৮-৯৩২০।

এসময় ট্রাকটি তল্লাশী করে ভারতীয় তৈরী ৫০ কেজির বস্তায় মোট-১৪০(একশ চল্লিশ) বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে । এছাড়া ট্রাকের চালক ও চালকের সহকারী’কে আটক করা হয়েছে। আটককৃত চিনির বাজার মূল্য ৭,২৮,০০০/-  (সাত লক্ষ আটাশ হাজার) টাকা।

জানা যায়, হাইওয়ে থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ ইউনুছ আলীর নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com