শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নাশকতার সন্দেহে বিএনপি অফিসের সামনে থেকে আটক ৩

নাশকতার সন্দেহে বিএনপি অফিসের সামনে থেকে আটক ৩

আটককৃত হাফিজুর রহমান, শহীদুল ইসলাম ও শামীম।
আটককৃত হাফিজুর রহমান, শহীদুল ইসলাম ও শামীম।

নিজস্ব প্রতিবেদক –

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথমদিন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের পল্টন মডেল থানা পুলিশ আটক করে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া আটকের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবরোধের সমর্থনে বিএনপির কিছু সমর্থক পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ করছিলেন। ধারণা করা হচ্ছে তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

তবে আটকদের নাম-পরিচয় জানাননি তিনি। আটকের পর থানায় নিয়ে তিনজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি সালাহ উদ্দিন মিয়া।

এদিকে মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর বেরিবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। এসময় বিএনপির তিন নেতাকে আটক করে পুলিশ। তারা হলেন- হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com