বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন সিইসি

সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক

সব জল্পনার অবসান ঘটিয়ে রাজপথে চলমান সহিংতার মধ্যেই আজ বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এর অংশ হিসেবে আজ বুধবার বিকেল ৫টায় নির্বাচন ভবনে কমিশন সভা আহ্বান করা হয়েছে। সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ভাষণ দেবেন। সেই ভাষণে তিনি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে নির্বাচনের রোড ম্যাপ প্রস্তুত করেছে, সে রোড ম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে। আজ বিকেল ৫টায় নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে তফসিল চূড়ান্ত করা হবে। সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ভাষণ দেবেন। সেই ভাষণে তিনি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

এদিকে গতকাল থেকেই নির্বাচন কমিশন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

নির্বাচন কমিশন ভবনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা গতকাল বা তার আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও পুলিশি জেরার মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com