শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনাকারী বরিশাল ছাত্রদল সভাপতি গ্রেফতার

লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনাকারী বরিশাল ছাত্রদল সভাপতি গ্রেফতার

গ্রেফতারকৃত বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।
গ্রেফতারকৃত বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।

নিজস্ব প্রতিবেদক            

আসন্ন জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণার পর বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার দুইজনের মধ্যে একজন হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। অন্য আরেকজনের পরিচয় নিশ্চিত করেনি র‌্যাব।

বুধবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার অন্যতম বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। তাকে গ্রেফতার করা হয়েছে।

কমান্ডার মঈন আরও বলেন, এছাড়া গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, একদিন বিরতি দিয়ে বুধবার (১৫ নভেম্বর) ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়। পঞ্চম দফায় রেল, সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে দলটি। বুধবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com