শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খুলনায় অন্তত ২৪টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় অন্তত ২৪টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। তার খুলনা সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ দুপুরে তিনি খুলনা সার্কিট হাউস মাঠে দলীয় জনসভায় ভাষণ দেবেন। এর আগে উদ্বোধন করবেন অন্তত ২৪টি প্রকল্প।

২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম খুলনা সফর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা খুলনা মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা খুবই সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সার্কিট হাউসের মাঠের সভাস্থল ইতোমধ্যে কয়েকবার পরিদর্শন  করা হয়েছে।

রোববার দুপুরে কেন্দ্রীয়  নেতারা  সভাস্থলে নির্মিত মঞ্চসহ সার্বিক বিষয়টি পরিদর্শন করেন। এ সময় তারা সাংবাদিকদের জানান, সার্কিট হাউসের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চান তারা। এ জন্য বিভাগের বিভিন্ন জেলা থেকে জনসভায় ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করার টার্গেট রয়েছে তাদের।

খুলনার ৯টি উপজেলার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও ট্রলারে করে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও ছুটে আসবেন।

এদিকে প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে খুলনাঞ্চলে। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা ব্যাপক উজ্জীবিত। সাজ সাজ রব গোটা খুলনায়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন, প্যানায় গোটা শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। মোড়ে মোড়ে নির্মিত হয়েছে গেট। কোনোটা বঙ্গবন্ধু তোরণ আবার কোনোটায় লেখা আছে শেখ হাসিনা তোরণ। সার্কিট হাউসের সভাস্থলে নির্মাণ করা হয়েছে পদ্মার বুকে নির্মিত সেতুর আদলে চলমান নৌকার মঞ্চ। কেন্দ্রীয় নেতাদের অনেকেই এখন খুলনা অবস্থান করছেন।

এদিকে একটানা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে রাজনৈতিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশিষ্টজনরা। সফরকালে হাসিনা সরকারের কাছে এ অঞ্চলের মানুষের চাওয়া-পাওয়া, প্রাপ্তি-অপ্রাপ্তির বিষয়টি একদিকে যেমন গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের সফলতা তুলে ধরে আসন্ন নির্বাচনে বিএনপি জামায়াতের নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানানো হবে। শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি নির্বাচনকেন্দ্রিক নির্দেশনাও দেবেন। খুলনাবাসীর প্রত্যাশা পূরণে আসতে পারে আরো বেশ কয়েকটি নতুন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা।

এদিকে প্রধানমন্ত্রী জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী অন্তত ২৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি তালিকা পাঠানো হয়েছে। তালিকায় থাকা এসব প্রকল্পোগুলো মধ্যে অন্যতম কয়েকটি স্থাপনা হচ্ছে নগরীর সাউথ সেন্টাল রোডে নির্মিত ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ ভবন, শামসুর রহমান রোডের সিভিল সার্জনের অফিস ভবন, খালিশপুরে নির্মিত বিএসটিআইয়ের ১০তলা আঞ্চলিক অফিস ভবন, নারীদের জন্য নির্মিত ১০ তলা হোস্টেল ভবন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সরকারি বঙ্গবন্ধু কলেজ ভবন, ডুমুরিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভবন, ভদ্রা নদীর ওপর নির্মিত গার্ডার সেতুসহ অন্যান্য প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com