সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা পন্য সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা পন্য সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজ এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় শাড়ি-কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে কোস্ট গার্ড

শনিবার (১১ নভেম্বর ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড় টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা’র স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাককে সন্দেহ হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু ট্রাকটি না থেমে সংকেত অমান্য করে দ্রুত পালাতে থাকে। এসময় কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি ধাওয়া করে আটক করে।

লে. কমান্ডার জানান, ট্রাকে থাকা চোরকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ট্রাক থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ২৮৭৭ পিস শাড়ি, ১০০৮ পিস বডি লোশন এবং ৪৫০০ পিস সান রাইস ক্রিম জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় টাকা ৬,০০,০০,০০০ (ছয় কোটি টাকা)।

তিনি আরও জানান, জব্দকৃত শাড়ি-কাপড়, কসমেটিক্স সামগ্রী ও ট্রাকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com