রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
অবরোধের ৬ দিনে ৩.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতি: জয়

অবরোধের ৬ দিনে ৩.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতি: জয়

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক-

শুধু মাত্র ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীদের ডাকা মোট ছয় দিনের অবরোধ ও হরতালে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতির পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (৮ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘অবরোধ ও হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতিমধ্যেই সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com