বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দূরপাল্লার বাস ও ট্রাক চলছে র‍্যাবের স্কর্টে

দূরপাল্লার বাস ও ট্রাক চলছে র‍্যাবের স্কর্টে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতির চাকা সচল ও পরিবহন সেক্টরের নিরাপত্তার সার্থে স্কর্ট ব্যবস্থা চালু করেছে র‌্যাব। আজ সকাল থেকে দূরপাল্লায় যাতায়াতকারী বাস,পন্যবাহী ট্রাক, পিকআপ সমূহকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মহাসড়কগুলোতে চলাচল নির্বিঘ্ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর)  সকালে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্য পরিবহন’কে স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে
র‍্যাব।

অধিনায়ক বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি’কে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসমূহের সাথে সমন্বয় করে কাজ করছে র‍্যাব।

তিনি জানান, দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে দেড় শতাধিক টহল সহ সারাদেশে র‍্যাবের সাড়ে ৪ শতাধিক টহল দল মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।

ইতিপূর্বে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাংচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের’কে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি সহ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব।

উল্লেখ্য বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘন্টা অবরোধ চলছে। অবরোধ’কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল বাস, পন্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে বেশ কয়েকজন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিক আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com