বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে বিএনপি- স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে বিএনপি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে বিএনপি। মানুষের সম্পদ নষ্ট করে দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদকে মদদ দিয়ে মাঠে নামিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি বিরোধী দল নয়, বিরোধী দল এখন হলো জাতীয় পার্টি। তারা এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন একটি সন্ত্রাসী গোষ্ঠী। দেশ ও মানুষের মূল্যবান সম্পদ নষ্ট করে আবারো দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে। তারা শুধু মানুষ মারে না, বিদেশিও মারে। তারা আমাদের খ্রিষ্টান ধর্মের ধর্ম গুরুদের মারার চেষ্টা করেছে। মসজিদের ইমামদের হত্যা করেছে। সে কথা এদেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ তাদের জঙ্গিবাদ-সন্ত্রাসের কথা ভুলে নাই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
শুধু গুলশান এলাকার কাজ কইরেন না, আমাদের এলাকার দিকেও একটু দেইখেন। সন্ধ্যার পরে তেজগাঁও ট্রাকে স্ট্যান্ডে চলাচলের কোন জায়গা থাকে না। দ্রুত এই সমস্যা সমাধানের আহবান জানান তিনি।

মন্ত্রী বলেন, কথা অনেক অনেক লোক অনেক কথা বলেছেন আজকের ডিজিটাল বাংলাদেশ আমরা শতভাগ না হলে আমরা বলতে পারি ৮০% আমরা সাকসেসফুল। দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি তার একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে কথা বলেছেন। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন স্বপ্ন বাস্তবায়ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মানুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com