বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তিন গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

তিন গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

তফসিলের আগেই চালু হচ্ছে অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম
তফসিলের আগেই চালু হচ্ছে অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম

নিজস্ব প্রতিবেদক

এসবি, ডিজিএফআই ও এনএসআই প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আলাদা আলাদাভাবে তাঁদের সঙ্গে একা বৈঠক করেন সিইসি।

জানা যায়, ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গে বৈঠকের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল। তবে এসবি প্রধান এবং এনএসআই প্রধানের সঙ্গে সিইসির বৈঠকের বিষয়টি পূর্বনির্ধারিত ছিল না।

জানা যায়, বেলা আনুমানিক ১১টার দিনে সিইসির রুমে যান এসবি প্রধান মনিরুল ইসলাম। সিইসির সঙ্গে ৩০ মিনিটের মত বৈঠক করেন তিনি। এরপর তিনি সিইসির রুম থেকে বের হয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলমের রুমে যান। সেখানেও ৩০ মিনিটের মতো অবস্থান করেন তিনি। এসবি প্রধান ইসি সচিবের রুমে থাকা অবস্থায় ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক সিইসির রুমে যান। সিইসির সঙ্গে ঘণ্টাখানেকের বেশি বৈঠক করেন তিনি। এরপর বিকেল ৩টার কিছু আগে সিইসির রুমে যান এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের। সিইসির সঙ্গে তিনি আনুমানিক ২০ মিনিটের মতো বৈঠক করেন। এরপর সেখান থেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খানের রুমে যান। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি।

এসবি, ডিজিএফআই এবং এনএসআই এই তিন গোয়েন্দা সংস্থার প্রধান সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। কী বিষয় নিয়ে আলাপ হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘সিইসির স্যারের সঙ্গে কী আলাপ হয়েছে সেটা আমি কীভাবে জানব! যেহেতু সামনে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে অন্যান্য বিষয় রয়েছে এবং এ জাতীয় সাক্ষাৎ আলোচনা প্রতিদিনই হতে পারে। আপনারা যেমন আমাদের কাছে প্রতিদিন তথ্য চাচ্ছেন। এই তথ্যগুলো দিতে গেলে আমাদেরকেও তথ্য সংগ্রহ করতে হয়। এই জন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত কথা বলি, বসব, বসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com