মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত রাখার নির্দেশ ইসির

আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত রাখার নির্দেশ ইসির

আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত রাখার নির্দেশ ইসির
আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত রাখার নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ছবি ছাড়া ভোটারতালিকা প্রস্তুতের জন্য বলা হয়েছে।

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি ইতোমধ্যে সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তির মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ছবি ছাড়া ভোটার তালিকার সিডি (কমপ্যাক্ট ডিস্ক) কেনার বাধ্যবাধকতা থাকায় সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে পর্যাপ্ত সংখ্যক ছবি ছাড়া চূড়ান্ত ভোটার তালিকার সিডি প্রস্তুত রাখার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর জানিয়েছেন, আসন্ন সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

ইসি কর্মকর্তারা বলছেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় গুছিয়ে আনা হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে একটি অ্যাপের উদ্বোধন করা হবে ১১ নভেম্বর। এর মধ্যে ৯ নভেম্বর রাষ্ট্রপতিকে ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানানো হবে। এর পরপরই ঘোষণা করা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এক্ষেত্রে মাঠ কর্মকর্তাদের আসনভিত্তিক ভোটার তালিকার সিডি প্রস্তুত রাখতে হবে। কেননা এই তালিকা অনুযায়ীই প্রার্থীরা বাড়ি-বাড়ি গিয়ে প্রচার চালাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com