মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না- আইজিপি

নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না- আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

স্টাফ রিপোর্টার-

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

আইজিপি রোববার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিরাপদে চলাচল সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।

তিনি দেশে স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণকে নিয়ে জনমত গঠনের জন্য পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি অবরোধ চলাকালে মহাসড়কে যানবাহনের নিরাপত্তা প্রদান করা হবে বলে উল্লেখ করেন। 

সভায় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোঃ আতিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খাঁন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান এমপি, বিরোধী দলীয় চিপ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শ্রী রমেশ চন্দ্র ঘোষ ও সেক্রেটারি জেনারেল আবু রায়হানসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি কমিশনার এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট রেঞ্জের ডিআইজিগণ অনলাইনে যুক্ত ছিলেন।

পুলিশ প্রধান প্রয়োজনে সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করতে পরিবহন শ্রমিক ও চালকদের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলে মিলে একযোগে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হয়েছি।আগামীতেও আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

এসময় শাজাহান খান এমপি বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে সন্ত্রাসের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে পরিবহন চলাচল সচল রাখার জন্য পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি রাস্তায় পুলিশ ও র‍্যাবের টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানান। তিনি বলেন, নাশকতার সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা যানবাহন চলাচলে বাংলাদেশ পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পেয়ে আসছি। তিনি নাশকতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com