বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেট্রোর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ২টা ৩৩ মিনিটে আগারগাঁও স্টেশনে সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ।
আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ২টা ৩৩ মিনিটে আগারগাঁও স্টেশনে সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ।

স্টাফ রিপোর্টার- 

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ২টা ৩৩ মিনিটে আগারগাঁও স্টেশনে সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এ সময় একটি ট্রেন আগারগাঁও ছেড়ে যায়। যার মাধ্যমে ঢাকার দুই প্রান্ত উত্তরা ও মতিঝিলে এখন যাতায়াত করা যাবে মাত্র ৩১ মিনিটে ১০০ টাকা ভাড়ায়।

২টা ৪০ মিনিটে আরেকটি ট্রেনে করে তিনি মতিঝিল রওনা হন। সেখানে তাঁর একটি ফলক উন্মোচন করার কথা রয়েছে। সেখানে মেট্রোরেল ৫-এর নর্দান রুটের কাজের উদ্বোধনেরও কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সঙ্গে এই ট্রেনযাত্রার সঙ্গী হন সরকারের উচ্চপর্যায়ের লোকজন। এ ছাড়া সমাজের নানা পেশার মানুষ। এর মধ্যে থাকবেন বীর মুক্তিযোদ্ধা, অগ্নি-সন্ত্রাসে আহত ব্যক্তি, কৃষক, সবজি বিক্রেতাসহ ৪০ জন। আর সব মিলিয়ে ২২২ জন। ছয়টি কোচ সমৃদ্ধ ট্রেনটির ধারণক্ষমতা ৩০৬ জনের।

মেট্রোরেল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়কসচিব, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক, মেট্রোরেলে কর্মরত জাপানি কর্মকর্তাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পথ হারায়নি। তিনি অত্যান্ত আনন্দিত যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রোরেল চলাচল করতে পারবে। সামনের বছর কমলাপুর পর্যন্ত চলাচলের কাজ শেষ হবে। তিনি এই প্রকল্পের সঙ্গে জড়িত জাপান সরকারসহ সবাইকে ধন্যবাদ দেন।

মেট্রোরেল উদ্বোধন শেষে বিকেল ৪টায় আরামবাগে জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

দেশের প্রথম এই মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার এবং ১৭টি স্টেশনবিশিষ্ট। ১১ মাস আগে গত বছর ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন। এখন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে। মতিঝিল অংশ আগামীকাল রোববার থেকে যাত্রীদের জন্য চালু হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, শুক্রবার ব্যতীত প্রতিদিন মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরার মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে ১০ মিনিট পরপর। মতিঝিল থেকে আগারগাঁওয়ের মধ্যে বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট স্টেশনে ট্রেন থামবে। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

এই অংশে প্রথম তিনটি স্টেশন চালু হচ্ছে। আগারগাঁও থেকে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় হয়ে মতিঝিল গিয়ে থামবে। তারপর আগামী দুই মাসের মধ্যে একে একে চালু হবে শাহবাগ, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশন।

বর্তমান আগারগাঁও রুটে রাত ৮টার পরে যাদের এমআরটি বা র‍্যাপিড পাস রয়েছে তাঁরা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। কিন্তু যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন, তাঁরা রাত ৮টা পর্যন্তই সর্বশেষ মেট্রোরেলে চড়তে পারবেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ ও আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকায় পুরোদমে চালু হতে আরও কিছু সময় লাগবে। বর্তমানে আগারগাঁও রুটে প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী যাতায়াত করেন। মতিঝিল-কমলাপুর পর্যন্ত পুরোদমে চালু হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৬ লাখ ৭৭ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেনে।

২০১৩ সালে জাইকার সঙ্গে এই প্রকল্পের ঋণচুক্তি করে সরকার। ২০১৬ সালের ২৬ জুন এমআরটি লাইন-৬-এর নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালের ২ আগস্ট উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটারের উড়ালপথ ও স্টেশন নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com