বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
চার কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

চার কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালামে অভিনব কৌশলে গাঁজা পরিবহনের সময় দুই তরুনকে  আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা।

এ সময় আটককৃতদের পেটের ওপর বিশেষ কৌশলে আটকে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,মোহাম্মদ আলতাব হোসেন (২২) ও মো. ছাদেক মিয়া (১৯)  তাদের বাড়ি হবিগঞ্জ সদর থানার কাশিপুর গ্রামে।

শনিবার ( ৪ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।

তিনি জানান, উপপরিদর্শক মো. জুয়েল আহাম্মদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

রাতেই দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com