নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও এই সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে, কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।
ড, হাছান বলেন, বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যেসব সাংবাদিকদের পিটিয়েছে, তাদের বেশিরভাগই বিএনপির নিউজ কাভার করতো।
এর আগে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বা বু ম/ এস আর
Leave a Reply