সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
মিয়া আরেফীর এনভিআর বাতিল হচ্ছে

মিয়া আরেফীর এনভিআর বাতিল হচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী

স্টাফ রিপোর্টার-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর (মিয়া আরেফী) পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ (এনভিআর) তথা ভিসার প্রয়োজন নেই সুবিধা বাতিল করতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের এনভিআর বাতিলের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে। দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ নিয়ে কোনো কর্মকর্তা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। আজকালের মধ্যেই মিয়া আরেফীর এনভিআর বাতিলের আদেশ জারি হবে।’

জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে মিয়া আরেফী গত ২৮ অক্টোবর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বিএনপি নেতা ইশরাক হোসেনের পাশেই বসা ছিলেন। ইশরাক তাঁকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেন। সেখানে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী।

ওই সময় মিয়া আরেফী দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার পক্ষে। মার্কিন সরকারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে বিরোধীদের আন্দোলনকে সমর্থন করেন।

ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি জানান, এ ধরনের খবর পুরোপুরি অসত্য। তিনি একজন বেসরকারি ব্যক্তি, মার্কিন সরকারের কেউ নন এবং মার্কিন দূতাবাসের সঙ্গেও কোনোভাবে সংশ্লিষ্ট নন। পরদিনই দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফীকে আটক করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তাঁর ডাকনাম বেলাল। তাঁর জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তাঁর পাসপোর্ট নং ৫৯৮৩৬০৩৪৫। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১ অক্টোবর তাঁকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে পর্যটক (ট্যুরিস্ট) ক্যাটাগরির ভিসার পরিবর্তে তাঁর পাসপোর্টে বাংলাদেশ ভ্রমণে ‘নো ভিসা রিকোয়ার্ড’ সিল দেওয়ার সিদ্ধান্ত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। পাসপোর্টের পূর্ণ মেয়াদ পর্যন্ত এনভিআর সিলের মেয়াদ থাকে।

হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে

আরেফীকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা সাজিয়ে আনার অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মহানগর দায়রা আদালতের পিপি আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানির সময় হাসান সারওয়ার্দী আদালতে বলেন, বিএনপির সমাবেশের দিন এক আত্মীয় আহত হয়েছেন শুনে তিনি পল্টনে যান। তাঁকে খুঁজতে ইসলামী ব্যাংক হাসপাতালে ঢুকতে চাইলেও পারেননি। একটি ঘরে আহত লোকজন আছে জানতে পেরে সেখানে যান। সেখানে ঢুকে বুঝতে পারেন সেটি বিএনপির কার্যালয়। বিএনপির কয়েকজন তাঁকে জোর করে চেয়ারে বসান। হঠাৎ তিনি দেখেন একজন ইংরেজিতে কথা বলছেন, নিজেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দেন। এ ঘটনায় তিনি অবাক হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com