মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য রাকিব হোসেন (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি প্রাইভেট সিকিউরিটি কোম্পানির গার্ড হিসেবে মহাখালীর একটি বহুতল ভবনে কাজ করতেন

বুধবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানান এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন।

তিনি জানান, জসীম উদ্দিন রাহমানির ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সমর্থক ও সক্রিয় সদস্য হন গ্রেফতার রাকিব।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি সংগঠনের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলেন।

তিনি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com