বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শর্তহীনভাবে সংলাপে এলে আপত্তি নেই, ব্রিটিশ হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

শর্তহীনভাবে সংলাপে এলে আপত্তি নেই, ব্রিটিশ হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক সংলাপের বিষয়টি উত্থাপন করেছেন। তাকে বলেছি, আমরাও এতে বিশ্বাস করি। জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান অনুসারে কোনও রাজনৈতিক দল সংলাপে এলে আমাদের আপত্তি নেই।

বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকার সংলাপের উদ্যোগ নেবে কি না? জবাবে আসাদুজ্জামান বলেন, শর্তহীনভাবে যারা এগিয়ে আসবে, তাদের স্বাগত জানানো হবে। সরকার দরজা সবসময় খোলা রেখেছে। তবে সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে। কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।

নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ইতোমধ্যে যা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ এ নিয়ে আপনারা কী ভাবছেন?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন, আমরা সবকিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। সংবিধান অনুযায়ী আলোচনা করতে চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, সহিংসতা নয়। তিনি সবসময় আলোচনার নির্দেশ দেন। যাতে পরিস্থিতি শান্ত থাকে। আমরা সেই চেষ্টাই করছি।

শনিবার ৪৪টি রাজনৈতিক দলকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেটা তারা সবসময় বলে। ২০১৪ সালেও বলেছে। দলটির প্রতি দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা নির্বাচনে এলে নিশ্চিতভাবে জয়লাভ করতে পারবে না।

তিনি বলেন, বিএনপি সংলাপ নয়, সহিংসতা চায়। দাঙ্গা-হাঙ্গামা করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তারা। কিন্তু দেশের জনগণ তা চান না। ফলে পেরে উঠছে না দলটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com