বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যথাসময়ে ভোট  সিইসি

যথাসময়ে ভোট  সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

স্টাফ রিপোর্টার-  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর জন্য সব অপশন খোলা আছে, যা কমিশনের জন্য নেই। তাই কমিশনকে সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন করতে হবে। আমরা প্রত্যাশা করি, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সিইসি উপস্থিত গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে। অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি হোক, আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি।’

পিটার হাসের সঙ্গে বৈঠক সম্পর্কে সিইসি বলেন, ‘উনি (মার্কিন রাষ্ট্রদূত) এর আগেও কয়েকবার আমাদের এখানে এসেছেন। অনেকটা সৌজন্য সাক্ষাৎ। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি। অবশ্য উনি নিজেও অবগত আছেন।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘উনি নির্বাচনের পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা স্পষ্টভাবে বলেছি ‘নির্বাচন কমিশনের হাতে কিন্তু কোন অপশন নেই, নির্বাচন কমিশনকে সাংবিধানিক ভাবে নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে। রাজনৈতিক দলগুলোর হাতে বিভিন্ন অপশন থাকে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। তারা চাইলে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, আবার ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাদের জন্য বিভিন্ন ধরণের অপশন রয়েছে।’

তিনি বলেন, ‘অনেক সময় কিছু কথা ওঠে অনুকূল, প্রতিকূল। এগুলো খুব অর্থবহ। নির্বাচনের জন্য অনুকূল হোক প্রতিকূল হোক আমাদের প্রত্যাশা সব সময় যত বেশি অনুকূল হবে তত নির্বাচন কমিশনের জন্য সহজতর হবে। আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, এখনও করব সব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে।’

এদিকে নির্বাচনে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।’

তিনি বলেন, ‘গণতন্ত্রে সহিংসতার স্থান নেই, সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।’

বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ৮ জুন ও ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com