সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিমানবন্দর এলাকায় এসে মাদক সংগ্রহের সময় গাজাসহ একজন আটক

বিমানবন্দর এলাকায় এসে মাদক সংগ্রহের সময় গাজাসহ একজন আটক

ডেস্ক রিপোর্ট –

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ গোল চত্ত্বর এলাকায় ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটককৃত ব্যক্তির নাম মিল্টন সেখ। সে মানিকগঞ্জের সিংগাইর এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে বিমানবন্দরে প্রবেশের মূল প্রবেশপথ গোলচত্ত্বর এলাকায় এপিবিএনের নিয়মিত চেকপোস্টে তল্লাশী চলাকালে উদ্ধারকৃত গাঁজা সহ অভিযুক্ত মিল্টন সেখকে আটক করা হয়।

নিয়মিত তল্লাশী কার্যক্রম চলাকালে তার সংগে থাকা ব্যাগ সহ এপিবিএন চেকপোস্টে থামানো হয়। এসময় তার ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি চেক করা হয় এবং তল্লাশীকালে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

জিয়াউল হক আরও জানান, আমিরুল নামে মানিকগঞ্জের এক ব্যক্তির প্ররোচনায় তিনি এয়ারপোর্টের সামনের ঢাকা ময়মনসিংহ রোডে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে মানিকগঞ্জে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে এসেছিলেন। পরিকল্পনা অনুযায়ী তিনি গাঁজা সংগ্রহ করলেও এপিবিএনের চেক পোস্টে ধরা পড়েন।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com