শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে চোরাই ১০ মোটরসাইকেলসহ গ্রেফতার ২

রাজধানীতে চোরাই ১০ মোটরসাইকেলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার-

রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- জসিম ও মো. শহিদ মিয়া। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিবি সূত্রে জানা যায়, গত জুলাই মাসে উত্তরখান থানার দোবাদিয়া এলাকার আল-আমিন নূরীর বাসার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি চুরির মামলা হলে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পুলিশ।

পরে রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার তেতুলিয়া বাজার এলাকার সহিদুল্লাহর গ্যারেজ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবির সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, গ্রেফতাররা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার গ্যারেজে রেখে গোপনে বিভিন্ন লোকের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উত্তরখান থানায় করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com