মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেওয়ার বিষয়টি প্রোপাগান্ডা, ভুল তথ্য

আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেওয়ার বিষয়টি প্রোপাগান্ডা, ভুল তথ্য

স্টাফ রিপোর্টার-

আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়ার বিষয়টি প্রোপাগান্ডা বা ভুল তথ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আনসার ব্যাটালিয়ন সদস্যদের অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মামলা জব্দের ক্ষমতা দেওয়া হচ্ছে বলে সমালোচনা করছে বিএনপি। এটা পুলিশও চায় না।

আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা মিস ইনফরমেশন, আপনাদের ভুল ধারণা। ভুল ধারণা থেকেই প্রশ্নটা করছেন। আনসার বাহিনীকে গ্রেফতারের পারমিশন কখনো দেওয়া হয়নি। আজকেও দেওয়া হয়নি এবং কোনো আইন দ্বারা সেটা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।

তিনি বলেন, আমাদের ফৌজদারি কার্যবিধির আওতার ভেতরে থেকে সব আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। এ হলো মূলকথা। তাদের যে আইনটি আসছে, সেটি পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে এখানে এসেছে। এটা আমাদের সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, স্থায়ী কমিটির সদস্যরা এটি পরীক্ষা-নিরীক্ষা করবেন। সেখানে কোনো শব্দ, বাক্য যদি এ ধরনের প্রশ্নের অবতারণা করে, তবে সেগুলো কারেকশন হবে। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

কোনো বাক্য যদি আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটি তারা পরিশুদ্ধ করবেন জানিয়ে মন্ত্রী বলেন, যে কোনো বাহিনীকে প্রচলিত ফৌজদারি আইন মেনে কাজ করতে হয়। আমি একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

‘আমি শুনতে পাচ্ছি, অনেক জায়গায় প্রচার হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো প্রোপাগান্ডা, সব মিস ইনফরমেশন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সবসময় বলি, আমাদের দুটো ফোর্সই নিরাপত্তা বাহিনীর সদস্য’- বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com