শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নিজেদের কখনো ছোট মনে করবেন না, সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী

নিজেদের কখনো ছোট মনে করবেন না, সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট-

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই দেশ সকলের। আপনারা কখনো নিজেদের ছোট মনে করবেন না।’

আজ রোববার রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব সময় মনে করবেন এই মাটি আপনাদের। এই মাটিতে আপনারা জন্ম গ্রহণ করেছেন। এখানে আপনারা সকল অধিকার নিয়েই বসবাস করবেন। আমরা ক্ষমতায় থাকতে সেই নিশ্চয়তা আমরা দিয়ে থাকি এবং পাশে আমরা থাকব। আমরা চাই দেশ এগিয়ে যাক। সকলেই সুন্দরভাবে বসবাস করুন।’

সারা দেশে আনন্দঘন পরিবেশে দুর্গা উৎসব পালিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সারা বাংলাদেশে হাজার হাজার পূজামণ্ডপ হয়েছে। সকলে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারছেন। অথচ এ দেশে একসময় এমনও ঘটনা ঘটেছিল যে পূজা না করে শুধু ঘট পূজা করতে হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা সংবিধানে সকল ধর্ম-বর্ণের সমান অধিকার নিশ্চিত করেছিলেন। সেখানে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সকল ধর্মের মানুষ যার যার ধর্ম সে সে পালন করবে, সেটা নিশ্চিত করেছেন। কিন্তু ’৭৫-এ জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে দিয়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে আবার ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছি। সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পূজামণ্ডপে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি, যার যার অবস্থান থেকে সব রকমের শান্তি বজায় রাখতে কাজ করতে।’

‘আমাদের খাদ্যের কোন অভাব নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যদিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। বিশ্বব্যাপী প্রচণ্ড খাদ্যমন্দা। বাংলাদেশকেও একই ধাক্কা সামাল দিতে হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com