শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পূজামণ্ডপে সোয়া ২ লাখ আনসার সদস্য মোতায়েন

পূজামণ্ডপে সোয়া ২ লাখ আনসার সদস্য মোতায়েন

পূজামণ্ডপে নিরাপত্তায় আনসার সদস্যরা।
পূজামণ্ডপে নিরাপত্তায় আনসার সদস্যরা।

ডেস্ক রিপোর্ট- 

শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে সারা দেশে ৩২ হাজার ৮৪৫টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার আনসার-ভিডিপির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ৭ হাজার ৭৯৬টি মণ্ডপ ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে অন্তত ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন।

এ ছাড়া ১১ হাজার ৫৯৯টি গুরুত্বপূর্ণ ও ১৩ হাজার ৪৫০টি সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। ২৪ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ৬৪টি জেলায় জরুরি প্রয়োজনে কুইক রেসপন্স টিম প্রস্তুত রেখেছে আনসার ভিডিপি।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ০১৭৭৭৭৯৪৪৮৩ ও ০১৭৭৭৭৯৪৪৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com