বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
দুঃসময়ে নেইমারের পাশে বন্ধু মেসি

দুঃসময়ে নেইমারের পাশে বন্ধু মেসি

মেসি-নেইমার
মেসি-নেইমার

ডেস্ক রিপোর্ট-

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র। পরীক্ষার পর জানা গেছে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে ব্রাজিলিয়ান তারকার। তাতে আগামী কোপা আমেরিকায় তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নেইমার নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানান তিনি।

এই ইনজুরির ফলে আবারও অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে নেইমারকে। আর এবার অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে ৭ থেকে ৮ মাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘এটা খুবই বেদনার মুহূর্ত। আমি জানি আমি শক্তিশালী। কিন্তু এবার পরিবার এবং বন্ধুদের বড্ড প্রয়োজন। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ নয়। একবার ভাবুন, সেরে উঠতে ৪ মাস সময় লাগার পর আবার ইনজুরি।’

নেইমারের এমন দুঃসময়ে পাশে দাড়িয়েছেন বন্ধু লিওনেল মেসি। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন মেসি। সেখানে নেইমারের প্রতি সহানুভূতি জানিয়ে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। নেইমারের সাথে একটি ছবি দিয়ে স্টোরিতে মেসি লিখেন ‘শক্ত থাকো নেইমার জুনিয়র’।

২০১৩ সালে নেইমার বার্সেলোনায় যাওয়ার পর থেকেই মেসির সঙ্গে বন্ধুত্বের শুরু। দীর্ঘদিন বার্সেলোনার হয়ে জুটি বেঁধে খেলেছেন দুজন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি ট্রফি। লুইস সুয়ারেজের সঙ্গে মিলে ফুটবল ইতিহাসের সেরা আক্রমণ ভাগ তৈরি করেছিলেন দুজন।

২০১৭ সালে নেইমার পিএসজিতে চলে গেলে ২০২১ সালে মেসিও একই ক্লাবে যোগ দেন। সেখানে দুই মৌসুম একসাথে ছিলেন দুজন। এরপর ২০২২-২০২৩ মৌসুমে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরপরই নেইমার পিএসজি ছেড়ে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল হিলালে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com