বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
যাত্রাবাড়ীতে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৪

যাত্রাবাড়ীতে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট-

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে

র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইব্রাহিম (৩৩), মো. ইকবাল হোসেন (৩৫), মো. মাসুম (২২), মো. রাসেল শাহ (২৭)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান।

তিনি জানান, সোমবার ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে দুটি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আরিফুর রহমান জানান, আসামিরা বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ চোরাই ও ছিনতাই করা মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এছাড়াও নারায়ণগঞ্জ এলাকায় তাদের বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com