বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগতমান যথাযথ রাখার পরামর্শ         

গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগতমান যথাযথ রাখার পরামর্শ         

গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগতমান যথাযথ রাখার পরামর্শ
গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগতমান যথাযথ রাখার পরামর্শ

 ডেস্ক রিপোর্ট-

গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগতমান যথাযথ রাখার পরামর্শ দিয়েছে একাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সংসদ ভবনে কমিটির ১১তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এসময় কমিটির সদস্য খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মো. আতিউর রহমান আতিক, হাজী মো. সেলিম, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বেগম আঞ্জুম সুলতানা অংশ নেন। বৈঠকে দেশের খাদ্যশস্য মজুত ও সংগ্রহ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে সরকারি মজুত পরিস্থিতি, খাদ্যশস্যের মূল্য পরিস্থিতি, বোরো সংগ্রহ মৌসুমে চাল ও ধান সংগ্রহ, আন্তর্জাতিক উৎস থেকে খাদ্যশস্যের আমদানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। সামগ্রিক খাদ্য নিরাপত্তা বিষয়ক ও অন্যান্য তথ্যের ভিত্তিতে বর্তমানে সরকারি খাদ্য গুদামে মজুত করা খাদ্যশস্যের মধ্যে চাল, গম ও ধান এর মজুত সন্তোষজনক থাকায় কমিটির পক্ষে হতে মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

দেশের অভ্যন্তরে বিভিন্ন খাদ্যগুদামগুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংস্কার করার প্রতি গুরুত্বারোপ করা হয়। গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগতমান যথাযথ রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া দেশে পর্যাপ্ত খাদ্য মজুত সাপেক্ষে যেকোনো দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয়কে সজাগ থাকার জন্য কমিটির পক্ষ হতে সুপারিশ করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com