শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যাত্রাবাড়ীতে ৪ ছিনতাইকারী আটক

যাত্রাবাড়ীতে ৪ ছিনতাইকারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটককৃতরা হলেন-মো. রনি (২৪), ইমন হোসেন (২৩), মো. বাবু (২৪), ও মো. মনির (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু জব্দ করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com