সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকার! ১০ জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকার! ১০ জেলে আটক

স্টাফ রিপোর্টার-

দোহারে পদ্মা নদীতে রাতভর অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ।  এসময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরায় ১০ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি।

শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম, এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মা নদীতে অভিযান চালান। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল, ৭ কেজি ইলিশসহ ১০ জেলেকে আটক করা হয়।পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটককৃত জেলেরা হলো: উপজেলার মধুরচর গ্রামের আমিনুল বেপারী, আসিফ বেপারী, রবিউল মিয়া, মো. সাইদুল ইসলাম, মিজানুর, হিরু মিয়া, মো. নুর ইসলাম আজহার হাওলাদার, সজিব, শাহিন বেপারী।

জহিরুল ইসলাম বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টাবর থেকে ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনর মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় দোহারে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পার, সেজন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে ২ দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ইলিশ আহরণে বিরত থাকা ৫০ জন জেলেকে ইতিমধ্যে ২৫ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com