শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে দলীয় কোন্দলে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

রাজধানীতে দলীয় কোন্দলে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

ডেস্ক রিপোর্ট-

রাজধানীর মিরপুরে দারুসসালাম থানার লালকুঠির এলাকায় অভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শাহ আলম (৩৫) ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

শাহ আলমের গ্রামের বাড়ি সাভারের মোগড়াকান্দা এলাকায়। তাঁর বাবার নাম সৈয়দ আলী। তিনি দারুস সালামের লালকুঠির দ্বিতীয় কলোনির নুর ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাবিল খান গ্রুপের অনুসারীদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ১০টার দিকে দারুস সালাম সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে মারামারি হয়। এ সময় শাহ আলকে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে, এখনো চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com