বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
তরুনীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব

তরুনীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব

ডেস্ক রিপোর্ট –

রাজবাড়ীর পাংশা এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মো. লিটনকে (২৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজবাড়ীর পাংশা থানাধীন সুজানগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, আটক লিটন গত ২৬ সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার একমাত্র অভিযুক্ত। তিনি গত ৮ সেপ্টেম্বর এক তরুনীকে অপহরণ করে ধর্ষণ করেন।

মামলা দায়েরের পর থেকেই লিটন আত্মগোপনে চলে যান। অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com