শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তাওহীদুল উলূহিয়্যাহর সক্রিয় সদস্য গ্রেফতার

তাওহীদুল উলূহিয়্যাহর সক্রিয় সদস্য গ্রেফতার

নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর সদস্য বাঁধন হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকার পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, গত ১৪ সেপ্টেম্বর তাওহীদুল উলূহিয়্যাহর প্রতিষ্ঠাতা জুয়েল মোল্লাকে বাগেরহাটের রামপাল থেকে গ্রেফতার করা হয়। ১৫ সেপ্টেম্বর সক্রিয় সদস্য রাহুলকে জয়পুরহাটের আক্কেলপুর থেকে এবং ১৬ সেপ্টেম্বর গাজিউল ইসলামকে ঢাকার ভাসানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে নতুন জঙ্গি সংগঠটির ৮টি পতাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার হয়। এ বিষয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়।

সর্বশেষ গ্রেফতার বাঁধনও ওই মামলার এজহারনামীয় আসামি।

এএসপি ওয়াহিদা বলেন,গ্রেফতার বাঁধন এ নতুন জঙ্গি সংগঠনটির সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য এবং একই মতাদর্শে বিশ্বাসী কিছু সদস্যদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল—জিহাদী)’ গঠন করে।

তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উগ্রবাদী অডিও, ভিডিও আপলোড ও শেয়ার করে গণতন্ত্র উৎখাতের চেষ্টা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনার জন্য সদস্য সংগ্রহ করে আসছিল।

সংগঠনটির বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com