বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করুন, কর্মকর্তাদের ইসি

সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করুন, কর্মকর্তাদের ইসি

ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)
ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)

ডেস্ক রিপোর্ট-

পুলিশ ও প্রশাসনকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘অতীত নিয়ে আলোচনা-সমালোচনা করা আমি পছন্দ করি না। তবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে চলুন আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুষ্ঠু নির্বাচনের এমন উদাহরণ সৃষ্টি করি যা অনুকরণীয় হয়ে থাকবে।’ ’

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের শুরুতে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেশের চারটি বিভাগ থেকে অংশ নেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপার (এসপি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

আহসান হাবিব খান বলেন, ‘আমার দৃষ্টিতে আপনারাই হচ্ছেন নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের বিশ্বস্ত সহায়তাকারী এবং আপনারাই আমাদের প্রতিনিধিত্ব করেছেন। আমরা শপথ নেওয়ার পর সহস্রাধিক নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে রিটার্নিং অফিসারকে সহযোগিতা করেছেন। এর ফলশ্রুতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিটি নির্বাচনই কোনো প্রকার সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’

ইসি আহসান হাবিব বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন ধারাই বজায় রাখবেন বলে আমি মনে-প্রাণে বিশ্বাস করি। আমরা সব সময়ই বলি, নলেজ ইজ পাওয়ার (জ্ঞানই শক্তি)। এই জ্ঞানকে বৃদ্ধি করতে হলে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। আপনাদের অনেকেরই নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আবার কারো কারো নেই। আমি আশা করি, এই প্রশিক্ষণের পর সবাই সমানভাবে আত্ববিশ্বাসী হবেন এবং একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com