সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
গুচ্ছ ভর্তিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবিতে রিট

গুচ্ছ ভর্তিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবিতে রিট

গুচ্ছ ভর্তিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবিতে রিট
গুচ্ছ ভর্তিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবিতে রিট

    ডেস্ক রিপোর্ট-

গুচ্ছ ভর্তিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবিতে হাইকোর্টে রিট করেছেন ভর্তিচ্ছুরা। ২০ শিক্ষার্থীর পক্ষে গত ৮ অক্টোবর রিট আবেদন করেন তাদের আইনজীবী হামিদুল ইসলাম। রোববার (১৫ অক্টোবর) এ রিটের ওপর আদালতে শুনানি হওয়ার কথা।

রিটে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, গুচ্ছ ভর্তির সব ধাপে সব ধরনের মাইগ্রেশন চালু রেখে চূড়ান্ত ভর্তি নেওয়া হয়েছে। অথচ গত ৮ ও ৯ অক্টোবর পঞ্চম ধাপে ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ রাখার কথা বলা হয়। ফলে মেধাক্রমে এগিয়ে থাকা শিক্ষার্থীদের চেয়ে অনেক কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা ভালো বিশ্ববিদ্যালয় ও ভালো বিভাগে ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছেন।

এতে আরও বলা হয়, মাইগ্রেশন বন্ধ রাখার কারণে ভর্তি পরীক্ষায় বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় নিয়ম অনুযায়ী মাইগ্রেশন চালু রেখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতের দিক-নির্দেশনা চাওয়া হয় রিটে।

এর আগে গত ৫ অক্টোবর আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রেখে পঞ্চম ধাপে ভর্তি নিতে লিগ্যাল নোটিশ পাঠান শিক্ষার্থীরা। শিক্ষাসচিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশের যথাযথ জবাব না পাওয়ায় শিক্ষার্থীরা রিট আবেদন করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হওয়া নিশিতা জাগো নিউজকে বলেন, ‘আমি বিজ্ঞানের শিক্ষার্থী। কোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে আমার জন্য বেশি ভালো হবে। অথচ মাইগ্রেশন বন্ধ রেখে পঞ্চম ধাপে ভর্তি নেওয়ায় আমি আর কোথাও যেতে পারছি না। কিন্তু ভর্তি পরীক্ষায় আমার চেয়েও কম নম্বর পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শূন্য হওয়া ভালো বিভাগে অন্যরা ভর্তির সুযোগ পাচ্ছে। এখানে স্পষ্টই আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

শাহরিয়ার হোসেন শিহাব নামে আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘মাইগ্রেশন বন্ধ রাখায় আমরা হতাশ। যে বিশ্ববিদ্যালয় এবং বিভাগ পেয়েছি, তার চেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে, পছন্দের বিভাগে আসন ফাঁকা থাকা সত্ত্বেও আমাদের সেখানে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। যদি মাইগ্রেশন চালু করা না হয়, তাহলে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধিকার থেকে বঞ্চিত হবে।’

জানা গেছে, গুচ্ছ ভর্তি পদ্ধতিতে মাইগ্রেশন দুই ধরনের। একটি বিভাগ থেকে বিভাগে, আরেকটি এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে। একই বিশ্ববিদ্যালয়ে এক বিভাগ থেকে অন্য বিভাগে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। তবে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে আপত্তি শিক্ষার্থীদের।

তবে গুচ্ছ ভর্তি কমিটির সদস্যরা বলছেন, চার দফায় ভর্তি নেওয়ার পরও আসন ফাঁকা থাকায় আবারও ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেড় থেকে দুইমাস ক্লাস চলছে। সেখানে ইনকোর্স, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু করলে অ্যাকাডেমিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। সেজন্য মাইগ্রেশন বন্ধ রেখে বিশেষ ধাপে ভর্তি নেওয়া হচ্ছে।

জানতে চাইলে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘রিট হয়েছে কি না, জানি না। যদি আদালত থেকে নির্দেশনা আসে, তাহলে কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা আদালত জবাব দেবো, নাকি মাইগ্রেশন পুনরায় চালু করবো— সেই সিদ্ধান্ত কমিটির বৈঠকে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com